০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সভাস্থলে থাকবে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
৯৩

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাঁচ শতাধিক পুলিশ সদস্য সমাবেশস্থল পাহারায় নিয়োজিত থাকবে। এদের মধ্যে একশ পুলিশের শরীরে স্থাপন করা থাকবে ক্যামেরা। তিনি (তারেক রহমান) হেলিকপ্টারে যেখানে নামবেন, সেখানে এবং হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে জনসভাস্থল যশোর উপশহর কলেজ মাঠে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, মঞ্চের চারপাশে দুইস্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাক পরিহিত পুলিশ সদস্য ছাড়াও ডিবি এবং ডিএসবি সদস্যরা সেখানে অবস্থান করবে। সভাস্থলের চারপাশে বড় বড় গাছ আছে। সভা চলাকালে ওই গাছে যাতে কেউ অবস্থান করতে না পারে, সেদিকে নজর থাকবে পুলিশের।

তিনি বলেন, এ বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে, তারা সবসময় পুলিশের কাজের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, যানবাহন রাখার জন্য শহরের পাঁচটি স্থান নির্ধারণ করা হয়েছে। সভাস্থলে ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করবে না। এজন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

চকরিয়া এলজিইডি-তে সৌরভ দাসের পদোন্নতি নাটক ও অবকাঠামোগত দুর্নীতির নেপথ্যে

তারেক রহমানের সভাস্থলে থাকবে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬