০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
১০৭

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামি দল দাবি করছে।  নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামি দল এবং তারা ইসলামের লোক।  তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না।  তারা নির্বাচনে নারীদের কোনো নমিনেশন দেয় না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত সব নারীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির প্রধান ছিলেন।  নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

চকরিয়া এলজিইডি-তে সৌরভ দাসের পদোন্নতি নাটক ও অবকাঠামোগত দুর্নীতির নেপথ্যে

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬