০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
৮৮

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

ইশরাক বলেন, বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নানাভাবে নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের উসকানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেয়ারও আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে গণসংযোগে এসে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সবাইকে ঘর বরাদ্দ দেওয়া হবে, প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে, তাদের চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

চকরিয়া এলজিইডি-তে সৌরভ দাসের পদোন্নতি নাটক ও অবকাঠামোগত দুর্নীতির নেপথ্যে

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক

আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬