০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্স হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
৭৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়বে। সেখানে নেতৃত্বও দেবেন তরুণরা, আর মুরুব্বিরা পেছন থেকে সাহস যোগাবেন। কেউ কোনো অপরাধ করে পার পাবে না। সমতার দেশ গড়া হবে। কোনো নারীকে হেনস্তা করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জামায়াতের।

তিনি আরও বলেন, একদল লোক ফ্যামিলি কার্ড দেবে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মাথা খারাপ হয়েছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? ১২ তারিখ ইনসাফের পক্ষে ফয়সালা আসবে।

ট্যাগ :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

চকরিয়া এলজিইডি-তে সৌরভ দাসের পদোন্নতি নাটক ও অবকাঠামোগত দুর্নীতির নেপথ্যে

এক্স হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬