০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলেই বিশ্ব রেকর্ড করল মার্কিন শিশু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
৯১

খেলা শৈশবের অবিচ্ছেদ্য অংশ। মার্কিন শিশু ক্যালেব হান্টারও খেলাধুলার বাইরে ছিল না। অল্প বয়সেই কেনদামা টয় (পিনডালো হিসেবে অধিক পরিচিত) নিয়ে নাড়াচাড়া করত সে। সেখান থেকেই হয়ে গেছে দারুণ কিছু। সবাইকে অবাক করে গড়েছে বিশ্ব রেকর্ড। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

কেনদামা একটি ‘ইউ’ আকৃতির ছোট পাইপের খেলনা। এর এক মুখ দিয়ে একটি ছোট বল প্রবেশ করাতে হয়, যা অপর অংশ দিয়ে বেরিয়ে আবার ভেতরে প্রবেশ করবে। পড়ে গেলেই খেলা শেষ হয়ে যায়। অনূর্ধ্ব ১৬ বছর ক্যাটাগরিতে মাত্র ৩০ সেকেন্ডে ৫১ বার বলটি ঘুরিয়ে এই রেকর্ড গড়ে হান্টার।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের বাসিন্দা হান্টার জানায়,‘মূলত বাবার কাছ থেকে বিশ্ব রেকর্ড গড়ার অনুপ্রেরণা পাই। সেখান থেকেই কেনদামা নিয়ে একই ক্যাটাগরিতে আগের রেকর্ড ভাঙার চেষ্টা করেছিলাম। কঠিন অনুশীলনের এক পর্যায়ে দেখলাম ৩০ সেকেন্ডের আগে বলটি পড়েনি। এতেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। অবশেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলাম।’

সে আরও জানায়, তার বাবা ২৪ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের ছয় রাজ্যে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেখান থেকেই সে নতুন মাইলফলক অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

ট্যাগ :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

চকরিয়া এলজিইডি-তে সৌরভ দাসের পদোন্নতি নাটক ও অবকাঠামোগত দুর্নীতির নেপথ্যে

খেলেই বিশ্ব রেকর্ড করল মার্কিন শিশু

আপডেট সময় : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬