টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলা প্রকৌশলী জনাব ছানোয়ার হোসেনকে বদলী করে কালিহাতি উপজেলায় নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১২/০৪/২০২৬ ইং তারিখ এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব বেলাল হোসেন স্বাক্ষরিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জানা যায় জনাব ছানোয়ার হোসেন গত ১2/০৪/২০২৬ ইং তারিখ টাংগাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব কামরুজ্জামান এর কাছে নতুন কর্মস্থলে যোগদানের আবেদন করলে তিনি তা গ্রহন করেছেন। তবে কালিহাতির প্রাক্তন উপজেলা প্রকৌশলী কোন এক অজানা কারনে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করছেন।
জনাব ছানোয়ার হোসেন টাংগাইল এর সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ১৯৯৩ সালে এলজিইডি তে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ভূয়াপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সড়ক, সেতু ও জনপদ উন্নয়নে তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পেছনে তার অবদান রয়েছে। নতুন কর্মস্থল কালিহাতিতে তিনি একইভাবে উন্নয়ন কার্যক্রমে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।
এলজিইডি সূত্রে জানা যায়, বদলীর মাধ্যমে উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে আরও গতি আসবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও নতুন প্রকৌশলীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন। একই সাথে কালিহাতির সবেক উপজেলা প্রকৌশলী জনাব আরিফ হোসেন এর দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করাতে জনমনে রহস্যের উদ্রেক হচ্ছে। স্থানীয় সুত্রের বরাতে জানা যায় তার বিরুদ্ধে গত তিন বছরে বেশ কয়েকবার অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।