প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ ইউনূস সরকারের কোনো এজেন্ডা নয়, বরং এই সনদই নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে, যা কেবল একটি সরকারের নথি নয়; বরং শহীদদের আত্মত্যাগের ফসল।