প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ সুশাসন ভোগ করতে পারবে। ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।
তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্যের নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যারা সরকারে এসেছে তারা সবাই দুর্নীতি করেছে।
রোববার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, পাঁচ বছর পরপর সরকারের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে।
Copyright © 2026 News বাংলা বিডি ২৪. All rights reserved.