প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
নির্বাচনি ইশতেহারে পৃথক ‘সড়ক নিরাপত্তা আইন’ অন্তর্ভুক্তির দাবি

দেশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পৃথক ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।
জোটের মতে, বর্তমান ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ মূলত পরিবহন ব্যবস্থাপনা কেন্দ্রিক; এতে সড়ক নিরাপত্তার বৈশ্বিক মানদণ্ড ও ঝুঁকি হ্রাসের কার্যকর দিকগুলো উপেক্ষিত রয়ে গেছে। তাই সড়কে মৃত্যু অথবা পঙ্গুত্ববরণ কমিয়ে আনতে আলাদা সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা জরুরি।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়ালিশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
Copyright © 2026 News বাংলা বিডি ২৪. All rights reserved.