প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে।
বনানীতে অবস্থিত এ ভিসা আবেদনকেন্দ্র রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম চালাবে।
Copyright © 2026 News বাংলা বিডি ২৪. All rights reserved.