প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
গাজার রাফাহ ক্রসিং আংশিক খুলে দিল দখলদার ইসরাইল

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিংটি একটি ‘পাইলট অপারেশন’ বা পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় আংশিকভাবে খুলে দিয়েছে দখলদার ইসরাইল।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে এই সীমান্ত দিয়ে উভয়মুখী যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রতিদিন গাজা থেকে প্রায় ১৫০ জন বাসিন্দা বাইরে যাওয়ার সুযোগ পাবেন এবং বিপরীতে প্রায় ৫০ জন গাজায় প্রবেশ করতে পারবেন।
২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী রাফাহ ক্রসিং দখল করার পর থেকে এটি মূলত বন্ধ ছিল, যা গাজার বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়।
Copyright © 2026 News বাংলা বিডি ২৪. All rights reserved.